• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মাহফুজ গ্রেপ্তার

   ১০ জুলাই ২০২৫, ০৮:১১ পি.এম.
ছাত্রলীগের সহ- সভাপতি মাহফুজ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি নঈমুদ্দিন মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বুধবার (৯ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নঈমুদ্দিন মাহফুজ বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা আশকরিয়া বাড়ি এলাকার আবু আহমদের ছেলে।
 
পুলিশ জানান, মাহফুজ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী নানা অপপ্রচার ও বিভিন্ন লোকজনের নামে কুৎসা রটনা করে আসছিল। তার বিরুদ্ধে ৫ আগস্টের পূর্বে চাম্বলে হাসপাতাল ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
 
আটকের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা মাহফুজকে নগরীর ইপিজেড থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাঁশখালীর মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি আদালতে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হবে।
 
ভিওডি বাংলা/ জয়নাল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী