• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ক্ষমতা নয়, গণতন্ত্রের জন্য পাগল বিএনপি

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৫, ০৬:৫২ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ছবি-ভিওডি বাংলা

ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (১১ জুলাই) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাসাস প্রকাশিত গানের সিডি মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। বিএনপি গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ আলাদা বিষয়। মৌলিক যুদ্ধ একাত্তর। তারই ধারাবাহিকতায় চব্বিশ।
 
‘বৈষম্যবিরোধীরা বৈষম্য সৃষ্টি করবেন না। যদিও এরইমধ্যে তা শুরু হয়েছে। আন্দোলনের ৯৫ ভাগ শিক্ষার্থী টেবিলে ফিরে গেছে’, যোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়।
 
তিনি বলেন, বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চান না, তারা মিলে ঐক্যজোট করেন। ৩০০ আসনে প্রার্থী দেন। দেখেন জামানত টিকে কিনা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
১০১ চোরাই মোবাইল উদ্ধার করল চট্টগ্রাম পুলিশ
১০১ চোরাই মোবাইল উদ্ধার করল চট্টগ্রাম পুলিশ