• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই আজ

   ১৩ জুলাই ২০২৫, ১০:২৬ এ.এম.
বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখী হবে আজ। ছবি: সংগৃহীত

স্পোর্টস রিপোর্টার
প্রথম টি-টোয়েন্টিতে সাত উইকেটে হারের পর আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। তিন ম্যাচ সিরিজে ইতিমধ্যে লঙ্কানরা ১-০-তে এগিয়ে রয়েছে। আজকের ম্যাচের বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এই ম্যাচ হারলেই লিটন কুমার দাসের দল এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারবে। এর আগে টেস্ট ও ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। তাতে টি-টোয়েন্টি সিরিজে জয় না পেলে খালি হাতে ফিরতে হবে টাইগার বাহিনীকে।

প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। কিন্তু এর পরই ছন্দ হারিয়েছিলেন লিটন, তাওহীদ হৃদয়রা। তাতে বড় পুঁজি পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। আজ ব্যাটারদের কাঁধেই নির্ভর করবে সিরিজের ভবিষ্যৎ। বর্তমানে বাংলাদেশ দল ব্যাকফুটে- সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে।  

২০১৭ সালের পর এই প্রথম লঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। এক মাসের এই সফরে পরিবারের সঙ্গেও থাকার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা, তাই মানসিক চাপ বা হোম সিকনেসের অজুহাতও নেই। কিন্তু তার পরও মাঠের পারফরম্যান্সে অনগ্রসরতা স্পষ্ট। ফরম্যাট বদলালেও বদলাচ্ছে না বাংলাদেশ দলের পারফরম্যান্সের মানচিত্র। টেস্ট, ওয়ানডে হারার পর এবার কি টি-টোয়েন্টি সিরিজটাও হাতছাড়া হবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ উপুল চন্দনা সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচের চেয়েও উন্নত পারফরম্যান্স চাইছে তারা। ডাম্বুলার পিচ নিয়েও আশাবাদী চন্দনা, জানিয়েছেন, পাল্লেকেলের মতোই ভালো উইকেট আশা করছেন তারা। শ্রীলঙ্কা আত্মবিশ্বাসী, বাংলাদেশ চাপে—এমন সমীকরণ নিয়েই আজ মাঠে নামবে দুই দল। এদিকে মাঠের চাপ গিয়ে পড়েছে টাইগারদের ড্রেসিংরুমেও। সবকিছু কতটা স্বাভাবিক হবে, সেটি নির্ভর করছে লিটনদের ওপর।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড