• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা বারবার প্রমাণিত হয়েছে: রুমিন ফারহানা

   ১৩ জুলাই ২০২৫, ১২:২৬ পি.এম.
রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় বিস্ফোরক প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি এক টকশোতে বলেন, ‘এই হত্যাকাণ্ড বিশ্বজিৎ হত্যার সঙ্গে তুলনীয়, বর্বরতার সকল সীমা ছাড়িয়ে গেছে।’

তিনি প্রশ্ন তুলেছেন— ঘটনাস্থলের মাত্র ১০০ গজ দূরে আনসার ক্যাম্প থাকা সত্ত্বেও কেউ এগিয়ে আসেনি কেন? সরকারের ভূমিকা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘যে স্বরাষ্ট্র উপদেষ্টা গুলির ম্যাগাজিনকে চশমার সঙ্গে গুলিয়ে ফেলেন, তার ব্যর্থতার পরিচয় বারবার প্রমাণিত হয়েছে।’

তিনি জানান, ২০২৫ সালের প্রথম চার মাসেই প্রায় ১,৩০০ হত্যাকাণ্ড ঘটেছে, যা আগের বছরের তুলনায় বহুগুণ বেশি।

রুমিন বলেন, দেশে ধারাবাহিকভাবে মাজার ভাঙা, নারী ফুটবলারদের খেলা ঠেকানো, নারীর পোশাকে হস্তক্ষেপসহ নানা ঘটনা ঘটছে— কিন্তু কার্যকর ব্যবস্থা নেই।

ভিডিও ফুটেজে খুনিকে স্পষ্ট দেখা গেলেও তাকে গ্রেপ্তার না করার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সাধারণ মানুষ আজও ভয়ে মুখ খুলছে না, কারণ তারা জানে সরকার কাদের পক্ষ নেয়।’

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রকাশ্যে বলেছেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তাকে যেন প্রথম আসামি করে গ্রেপ্তার করা হয়। কিন্তু সরকার তা করছে না, কারণ এতে বহু গোপন সত্য ফাঁস হয়ে পড়বে।

তার দাবি, সরকার বিএনপিকে দুর্বল করতে পরিকল্পিতভাবে এসব মববাজিকে প্রশ্রয় দিচ্ছে। মূল আসামিদের গ্রেপ্তার না করা এবং মামলায় নাম না থাকায় জনগণ এক সময় এর চরম মূল্য দেবে বলেও সতর্ক করেন তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষের জোয়ারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় একটি দল
ইশরাক হোসেন: ধানের শীষের জোয়ারে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় একটি দল
পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
তারেক রহমান: পোশাকের মতোই রপ্তানি হবে যশোরের ফুল
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার
চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ থিমে জামায়াত আমিরের ব্যানার