• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট

টাঙ্গাইল প্রতিনিধি    ১৯ মার্চ ২০২৬, ০৯:২০ এ.এম.
যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-ছবি-ভিওডি বাংলা
যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-ছবি-ভিওডি বাংলা

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে স্থবির হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। এর সঙ্গে বৃষ্টির প্রভাব যুক্ত হয়ে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হতে থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে থাকতে হচ্ছে অনেককে।

চন্দ্রা এলাকায় যাত্রী আবুল হোসেন বলেন, “রাস্তাজুড়ে শুধু যানজট আর মানুষ। গাড়ি ছেড়ে অটোরিকশায় উঠেছি, কিন্তু এখানেও একই অবস্থা।”

পাবনার সাথিয়া উপজেলায় যাওয়ার পথে গাজীপুরে আটকে পড়া হেমায়েত হোসেন বলেন, “দেড়-দুই ঘণ্টা ধরে এক জায়গায় আছি। ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি।”

বগুড়াগামী যাত্রী সাইদুল ইসলাম বলেন, “ঈদের আগে যানজট নতুন কিছু নয়, তবে এবার বৃষ্টির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।”

এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ জানান, মহাসড়কে যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও তিনি আশ্বাস দেন।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা
গৃহবধূ নির্যাতন মামলায় নতুন মোড়, স্বামীর দাবি অপপ্রচার