• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই


প্রকাশ:  ১৩ জুলাই ২০২৫, ১২:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
কোটা শ্রীনিবাস রাও। ছবি : সংগৃহীত
কোটা শ্রীনিবাস রাও। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

তেলেগু সিনেমার প্রখ্যাত অভিনেতা ও সাবেক বিধায়ক কোটা শ্রীনিবাস রাও আর নেই। রোববার (১৩ জুলাই) ভোরে হায়দরাবাদের ফিল্মনগরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৪২ সালে অন্ধ্রপ্রদেশে জন্ম নেওয়া কোটা অভিনয় শুরু করেন মঞ্চ থেকে। ব্যাংকে চাকরি করলেও ১৯৭৮ সালে ‘প্রাণম খারেদু’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি প্রায় ৭৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন—তেলেগুর পাশাপাশি তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষাতেও।

খলনায়ক, কমেডিয়ান ও চরিত্রাভিনেতা—সব ভূমিকাতেই সমান দক্ষ ছিলেন কোটা। অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ৯টি নন্দী পুরস্কার এবং ২০১৫ সালে ভারত সরকারের পদ্মশ্রী সম্মাননা।

রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। বিজেপির টিকিটে ১৯৯৯-২০০৪ মেয়াদে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া (পূর্ব) আসন থেকে বিধায়ক নির্বাচিত হন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থী বিক্ষোভে আটক অভিনেত্রী আয়েশা খান
ছবি: সংগৃহীত
ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই
ছবি: সংগৃহীত
জৌলুস হারাচ্ছে বিএফডিসি, বিকল্প পথে নির্মাতারা