• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

শহীদ জিয়া ও তারেক রহমানকে অবমাননার ঘটনায় জিয়া পরিষদের নিন্দা

   ১৩ জুলাই ২০২৫, ০৬:৪৫ পি.এম.

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনপি পন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ।

রবিবার (১৩ জুলাই) জিয়া পরিষদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা। বিবৃতিতে ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে সরকার বরাবর ৩ দফা দাবি পেশ করা হয়।
 
এছাড়া বিবৃতিতে আরও বল বলা হয়েছে, জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা মনে করে- এই ঘটনা শুধু একজন জাতীয় বীর ও রাজনৈতিক ব্যক্তিত্বকে অবমাননার মধ্যে সীমাবন্ধ নয়, বরং এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের মর্যাদার উপর নির্লজ্জ আঘাত। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক এবং একজন জাতীয় বীর। অপরদিকে তারেক জিয়া এই মুহূর্তে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ দিকপাল। তাঁদের প্রতি এমন অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে সরকারের কাছে উপস্থাপিত দাবি সমূহ হলো, দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত করা, দোষীদের চিহ্নিত করে সংশ্লিষ্ট আইনে শাস্তির আওতায় আনা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক সহনশীলতা ও ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার পরিবেশ নিশ্চিত করা।

নেতৃবৃন্দ আরও বলেন, জিয়া পরিষদ দেশবাসী ও সর্বস্তরের জাতীয়তাবাদী জনতাকে আহ্বান জানায়-এমন অপচেষ্টা ও অপসংস্কৃতির বিরুদ্ধে আপনারা সকলেই সোচ্চার হোন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন।

প্রসঙ্গত, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৮ কোটি টাকার রাজস্ব বাজেট
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮৮ কোটি টাকার রাজস্ব বাজেট
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান
প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান