প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্লেয়ার্স এসোসিয়েশন অব ইসলামিক ইউনিভার্সিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। একই সাথে আগামী দুই বছরের জন্য মো. আশিকুর রহমান তুহিনকে সভাপতি ও এডভোকেট মনিরুজ্জামান খান বনিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব- উল-আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ক্রিড়া পরিচালক মো: ইয়াহিয়া, মোহাম্মদ সোহেল, বর্তমান পরিচালক মোস্তাফিজুর রহমান বাবলা, ইউনেসার সাধারণ সম্পাদক এডভোকেট আইয়ুব আহামেদুল্লাহ জীবন, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট জাকারিয়া হায়দার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো. আসাদুর রহমান।
ভিওডি বাংলা/বিন্দু







