• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৫, ০৭:৪৫ পি.এম.
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ছবি: সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) নৃশংসভাবে পাথর মেরে হত্যার ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দিনের বেলায় এমন নির্মম ও নৃশংস ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা।

এমনই এক পরিস্থিতিতে সামাজিকমাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ শিরোনামে জিয়াউর রহমানকে নিয়ে তার পুরোনো একটি লেখা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে আসিফ নজরুল লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব। আওয়ামী লীগ আমলে যখনই উনাকে ছোট করার চেষ্টা হতো, আমার একটা লেখা ফেসবুকে দিয়ে দিতাম।

তিনি বলেন, আওয়ামী লীগ বিদায় হয়েছে। কখনো ভাবিনি এরপরও আমাকে এই লেখাটা দিতে হবে আবার।

হত্যার এই লোমহর্ষক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই- তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই বিচার চেয়ে রাজপথে নেমে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এমনকি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ