• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

পাকিস্তানে আবারও বেড়েছে পেট্রোলের দাম

   ১৬ জুলাই ২০২৫, ০২:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মাত্র দেড় মাসের ব্যবধানে আবারও বাড়ানো হলো পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম। এ নিয়ে গত ৪৫ দিনের মধ্যে তৃতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য বাড়াল দেশটির কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) ইসলামাবাদের অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (OGRA)-এর সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) থেকে কার্যকর হবে এই বর্ধিত দাম। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের অধীন নিয়ন্ত্রক সংস্থা অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওগ্রা)-এর পরামর্শ অনুসারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ‍বিজ্ঞপ্তিতে।

নতুন দাম নির্ধারণের পর বুধবার থেকে পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২৭২ দশমিক ১৫ রুপিতে এবং প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ২৮৪ দশমিক ৩৫ লিটার।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ দিন পর্যন্ত এই দাম বলবৎ থাকবে। তারপর আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ সাপেক্ষে পেট্রোল-ডিজেলের নতুন দাম নির্ধারণ করবে সরকার।

প্রসঙ্গত, এই নিয়ে গত ৪৫ দিনে টানা তৃতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়াল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার।

জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ও নিত্যপ্রয়োজনীয়সহ সবধরনের পণ্যের দাম বেড়ে যায় এবং এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় নিম্ন ও সীমিত আয়ের লোকজন।

সূত্র : জিও নিউজ


ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের