• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

নিজস্ব দল গড়লেন ইমরানের সাবেক স্ত্রী

   ১৬ জুলাই ২০২৫, ০৩:১৫ পি.এম.
ইমরান খান ও তার প্রাক্তন স্ত্রী রেহাম খান ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল ‘পাকিস্তান রিপাবলিক পার্টি’ (Pakistan Republic Party) প্রতিষ্ঠা করেছেন।মঙ্গলবার (১৫ জুলাই) করাচির প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নাম ঘোষণা করেন তিনি।

রেহাম খান বলেন, এই দলের মূল লক্ষ্য হচ্ছে পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা। তিনি আরও জানান, পাকিস্তানের নারী ও কৃষকদের অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে দলের কাজ এগিয়ে যাবে।

“পুরো পাকিস্তান আমার সংবিধান,” বলেন রেহাম খান। “আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক স্বার্থ নয়, বরং দেশের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণকে সত্যিকারের প্রতিনিধিত্ব দেওয়া।”

সংবাদ সম্মেলনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার) থেকে রেহাম খান দেশের মানুষের দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই দল আপনার। দলের ওয়ার্কিং গ্রুপে যোগ দিন, আসুন পাকিস্তান রিপাবলিক পার্টির পতাকাতলে সমবেত হই এবং দেশের ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করি।”

রেহাম নেয়ার খান ১৯৭৩ সালে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাফা শহরে জন্মগ্রহণ করেন। তিনি পশতুন ভাষাভাষী পাঠান জাতিগোষ্ঠীর সদস্য। তার বাবা নেয়ার রমজান খান চিকিৎসক এবং তার চাচা আবদুল হাকিম খান ছিলেন খাইবার পাখতুনখোয়ার সাবেক গভর্নর ও হাইকোর্ট বিচারক।

১৯৯২ সালে তিনি চাচাত ভাই ইজাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাদের তিন সন্তান রয়েছে। পরে বিচ্ছেদ হয়। সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করার মধ্য দিয়ে ২০১৫ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে তার পরিচয় হয় এবং জানুয়ারিতে তারা বিয়ে করেন। তবে দশ মাসের বেশি টেকেনি তাদের বিয়ে। ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানি অভিনেতা মির্জা বিলালের সঙ্গে তিনি পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের