• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী

বাংলাদেশে মুজিববাদীদের এলাকা ছাড়া করা হবে: নাসীরুদ্দীন


প্রকাশ:  ১৭ জুলাই ২০২৫, ০৪:১৩ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে মুজিববাদীদের কোনো ঠাঁই হবে না। আমরা গোপালগঞ্জে আবার যাব। পাড়া-মহল্লা থেকে ধরে ধরে আওয়ামী লীগকে এলাকাছাড়া করা হবে।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরে জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জের মতো সারা দেশ পুড়িয়ে ছারখার করার পরিকল্পনা করছে। দেশব্যাপী সতর্ক সবাই থাকুন।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘বিচার আদায় না করে আমরা রাজপথ ছাড়ব না। এখনও সময় দিচ্ছি সন্ত্রাসীদের গ্রেফতার করুন। তা নাহলে আবারও লংমার্চ করব গোপালগঞ্জে। সেবার কিন্তু আমরা ফিরে আসব না। মুজিবাবাদমুক্ত করে ফিরব।’

তিনি বলেন, ‘৬৪ জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য জড়ো হব। যা কিছু হয়ে যাক, পদযাত্রা থামবে না। মানুষের মুক্তির জন্য যে লড়াই সেটায় জয়ী হয়েই ফিরব।
 
পথসভায় আরও উপস্থিত ছিলেন: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা প্রমুখ।
 
ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
শরিকদের বার্তা জাতীয় সরকার চাই, একলা চললে দায় নেব না
ছবি: সংগৃহীত
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত
ছবি: ভিওডি বাংলা
মশিউর রহমান যাদু মিয়া ছিলেন রাজনীতির জাদুকর: শামসুজ্জামান দুদু