• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

প্রবাসীদের নিয়ে এ অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে : এমরান চৌধুরী

   ১৭ জুলাই ২০২৫, ১০:০৬ পি.এম.
যুক্তরাজ্যের বার্মিংহামে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের জনগন এবং জাতীয়তাবাদী পরিবারের সকলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রবাসীদের নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাবে। আমি ছাত্র জীবন থেকে মানুষের কল্যাণে কাজ করছি। এই অঞ্চলের মানুষের জন্য আমি কাজ করতে চাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সুযোগ দিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের উন্নয়নে কাজ করবে। 

তিনি যুক্তরাজ্যের বার্মিংহামে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের জনগন এবং জাতীয়তাবাদী পরিবারের সকলের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন। 

তিনি আরও বলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের শহীদদের নামে স্মৃতি ফলক নির্মাণ করা হবে। এই এলাকার জন‍্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি আরও বলেন শিক্ষা , স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়ন সহ সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ‍্যমে এই এলাকাকে  আধুনিক এলাকা হিসাবে পরিনত করা হবে।

বিশিষ্ট কমিউনিটি নেতা ও বিএনপি নেতা রেজাউল ইসলাম বিল্লাহ’র সভাপতিত্বে ও বার্মিংহাম সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বাবরুল হোসেন বাবরুল পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদার, ফেরদৌস আলম। 

আরও উপস্থিত ছিলেন জমসেদ আলী, আয়াছ মিয়া, আওলাদ হোসেন, আবজার আহমদ, জামিল আহমদ, ইকবাল আহমদ, ফয়ছল আহমদ, সৈয়দ মোস্তফা লায়েক, লুবেক আহমদ চৌধুরী, কিবরিয়া ইসলাম, আবু সাইদ চৌধুরী শাকিল,  মুরশেদ আহমদ,  শাকিল আহমদ প্রমুখ।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বিশেষ সুযোগ
আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার বিশেষ সুযোগ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু
প্রবাসীদের স্বস্তি, আমিরাতে অবস্থান বৈধ করার সুযোগ
প্রবাসীদের স্বস্তি, আমিরাতে অবস্থান বৈধ করার সুযোগ