• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এই হানাহানি দেশটাকে কোথায় নিয়ে যাবে: রনি

   ১৮ জুলাই ২০২৫, ১২:২৮ পি.এম.
গোলাম মওলা রনি। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, -তাদের এ যাত্রা ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা সভা ভেঙে দিয়েছে, এনসিপি নেতারা পালাতে বাধ্য হয়েছেন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, -দাড়ি, টুপি, পাঞ্জাবি পরা লোকদেরও ভয়ে দৌঁড়াতে দেখা গেছে, পুলিশের কাছেও আশ্রয় নিয়েছে তারা, কিন্তু পুলিশও রক্ষা করতে পারেনি।

১৬ জুলাইয়ের প্রসঙ্গ টেনে রনি বলেন, -গত বছর এই দিনটি ছিল বাংলাদেশের জন্য একটি টার্নিং পয়েন্ট। এদিন অনুষ্ঠান না করে উসকানিমূলক কাজ করাটা অনাকাঙ্ক্ষিত। এনসিপির এ যাত্রা প্রয়োজন ছিল না। বরং এতে আওয়ামী লীগের শক্তি ও সাহস বেড়েছে।

তিনি সতর্ক করে বলেন, এই রাজনৈতিক হানাহানি দেশকে কোথায় নিয়ে যাচ্ছে, তা নিয়ে এখনই ভাবা উচিত।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ