• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সমাবেশে লোক আনার জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ০৩:০১ পি.এম.
শেয়ার করুন 0
সমাবেশে লোক আনার জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত। ছবি : সংগৃহীত
সমাবেশে লোক আনার জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ১৯ জুলাইয়ের মহাসমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীদের আনতে তিনটি বিশেষ ট্রেন ভাড়া নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রেল কর্তৃপক্ষ ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধের শর্তে ট্রেন বরাদ্দ দিয়েছে।

বরাদ্দকৃত ট্রেন তিনটি চলবে রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে। রাজশাহী থেকে একটি ট্রেন ১৮ জুলাই দিবাগত রাত ১টায় ছেড়ে ভোর ৬টায় ঢাকায় পৌঁছাবে, এবং ১৯ জুলাই রাত ৮টায় ফিরে যাবে। একইভাবে সিরাজগঞ্জ রুটে ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জবাজার থেকে ছেড়ে সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে এবং রাত ১১টা ৫৫ মিনিটে ফিরে যাবে। ময়মনসিংহ রুটের ট্রেনও অনুমোদন পেয়েছে।

রেলওয়ের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে। রাজশাহী রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেসের রেক দিয়ে এই ট্রেন পরিচালনার প্রস্তাব অনুমোদিত হয়, যেহেতু ওইদিন ট্রেনটির সাপ্তাহিক বন্ধ।

জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, শনিবারের সমাবেশকে কেন্দ্র করে দলটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং এতে কয়েক লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
শরিকদের বার্তা জাতীয় সরকার চাই, একলা চললে দায় নেব না
ছবি: সংগৃহীত
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত
ছবি: ভিওডি বাংলা
মশিউর রহমান যাদু মিয়া ছিলেন রাজনীতির জাদুকর: শামসুজ্জামান দুদু