• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ষড়যন্ত্র করে বিএনপির কাঁধে দুর্নাম দেওয়া হচ্ছে


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ০৩:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ষড়যন্ত্র করে বিএনপির কাঁধে দুর্নাম দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ করতে গিয়ে ব্ক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ষড়যন্ত্র করে বিএনপির কাঁধে দুর্নাম ও অপপ্রচার চালানো হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পিছনে যাদের হাত রয়েছে তারা এটা করছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) যুবদল এর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে এসব কথা বলেন ছাত্রদলের সাবেক সহসভাপতি, যুবনেতা হাচান চৌধুরী।

তিনি বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ সবসময় আমরা করেই যাবো। জাতীয়তাবাদী যুবদল এর প্রতিবাদ করেই যাবে।

নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচিসহ সকল কর্মসূচি সফল করার।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
শরিকদের বার্তা জাতীয় সরকার চাই, একলা চললে দায় নেব না
ছবি: সংগৃহীত
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত
ছবি: ভিওডি বাংলা
মশিউর রহমান যাদু মিয়া ছিলেন রাজনীতির জাদুকর: শামসুজ্জামান দুদু