• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

জাতীয় সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সতর্ক বার্তা জামায়াতের


প্রকাশ:  ১৮ জুলাই ২০২৫, ০৫:১১ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সতর্ক বার্তা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীমুখী হচ্ছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার হাজারো নেতাকর্মী। এই সমাবেশ সফল করতে মাঠপর্যায়ের কর্মীদের জন্য সতর্কতা ও করণীয় নির্দেশনা দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুক্রবার (১৮ জুলাই) বিকালে সমাবেশস্থল পরিদর্শন করে জামায়াত নেতারা জানিয়েছেন, এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি জাতীয় প্রয়াস। তাই শৃঙ্খলা, ধৈর্য ও সতর্কতার সাথে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

নির্দেশনায় যাত্রাপথে খেজুর, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জায়নামাজ, অতিরিক্ত পোশাক, টিস্যু, ব্রাশ/মিসওয়াক, আইডি কার্ড এবং পাওয়ার ব্যাংক সঙ্গে রাখার কথা বলা হয়েছে।

নিরাপত্তার দিকেও জোর দিয়েছে জামায়াত। দলীয় নেতাদের পরামর্শ—ব্যক্তিগত তথ্য যেমন গাড়ির নম্বর, চালকের নাম্বার ও দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম-ঠিকানা কাগজে লিখে রাখতে হবে। নগরে অচেনা পরিবেশে সতর্ক থাকতে হবে, ব্যাগ ও মোবাইল নিজের কাছে রাখতে হবে এবং নিজের গ্রুপ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।

এছাড়া ঢাকায় পরিচিতজনদের নাম ও নম্বর সংরক্ষণ এবং বৃষ্টির জন্য রেইনকোট বা ছাতা সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

জামায়াত নেতারা বলেন, “এই সমাবেশ আল্লাহর সন্তুষ্টির জন্য। তাই সহনশীলতা, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলা বজায় রেখে অংশ নিতে হবে। সকলকে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা মেনে চলতে হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
শরিকদের বার্তা জাতীয় সরকার চাই, একলা চললে দায় নেব না
ছবি: সংগৃহীত
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত
ছবি: ভিওডি বাংলা
মশিউর রহমান যাদু মিয়া ছিলেন রাজনীতির জাদুকর: শামসুজ্জামান দুদু