• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

শাসনতান্ত্রিক সংস্কার ছাড়া নির্বাচন নয়: নুর


প্রকাশ:  ১৯ জুলাই ২০২৫, ০৫:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশে শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক সংস্কার ছাড়া জাতীয় নির্বাচনের দিকে না হাঁটার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণ-অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর। 

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে তিনি আহ্বান জানান।

নুর বলেন, আল্লাহ মানুষকে ধন, সম্পদ ও ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। গত ১০ বছরে আমরা সেই পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি এবং সফল হয়েছি। আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছি।

তিনি সতর্ক করে বলেন, বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে পড়ে। আজ যারা জালিমের বিরুদ্ধে লড়েছে, তারাই যেন আবার জালিম না হয়ে ওঠে। শেখ হাসিনার মতো সীমা লঙ্ঘন করলে আমাদেরও আল্লাহ রেহাই দেবেন না।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রক্তের বিনিময়ে যে ঐতিহাসিক পরিবর্তন এসেছে, তা টেকসই করতে হলে মৌলিক শাসনতান্ত্রিক সংস্কার জরুরি। সেই সংস্কার না করে নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যাওয়া জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একটি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

এ সময় স্থানীয় সরকারের নির্বাচন দ্রুত আয়োজনেরও আহ্বান জানান তিনি।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
শরিকদের বার্তা জাতীয় সরকার চাই, একলা চললে দায় নেব না
ছবি: সংগৃহীত
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত
ছবি: ভিওডি বাংলা
মশিউর রহমান যাদু মিয়া ছিলেন রাজনীতির জাদুকর: শামসুজ্জামান দুদু