• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরানে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর

   ১৯ জুলাই ২০২৫, ০৬:১০ পি.এম.
ইরানের ফাঁসির মঞ্চ । ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান সরকার। শনিবার (১৯ জুলাই) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের একটি কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করা হয়। খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি জানান, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য ছিল। তাদের বিরুদ্ধে তিন নারীকে ধর্ষণের অভিযোগ ছিল। যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পর আদালত তাদের মৃত্যুদণ্ড দেন এবং শনিবার ভোরে সেটি কার্যকর করা হয়।

তবে দণ্ডপ্রাপ্তদের নাম, বয়স কিংবা ধর্ষণের ঘটনার সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানে ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসের মতো গুরুতর অপরাধের জন্য শাস্তির সর্বোচ্চ মাত্রা হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটিতে সাধারণত কারাগারের ভেতর, বিশেষ করে ভোরবেলায় ফাঁসির মাধ্যমে এ দণ্ড কার্যকর করা হয়।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, চীনের পর ইরানেই বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। চলতি জুলাই মাসের শুরুতেও দেশটিতে এক ধর্ষককে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের