• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪

   ২০ জুলাই ২০২৫, ০৫:০৪ পি.এম.
দক্ষিণ কোরিয়ায় বৃষ্টি ও ভূমিধস

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় কয়েকদিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১২ জন।

রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রায় ৪১ হাজার পরিবার সাময়িকভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, গত বুধবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিপর্যয় দেখা দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘরবাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছেন।

এছাড়া ভারী বৃষ্টির ফলে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তা এবং কৃষিজমি ডুবে গেছে। বহু গবাদি পশু মারা গেছে বলে খবরে জানানো হয়েছে। দক্ষিণাঞ্চলের সানচেয়ং কাউন্টিতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৭ জন নিখোঁজ রয়েছেন।

সিউলের আশপাশের পার্বত্য এলাকা, পশ্চিম ও উত্তরাঞ্চলেও হতাহত হওয়ার খবর মিলেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত কমলেও রাজধানী সিউল ও উত্তরের বেশ কয়েকটি এলাকায় নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ভূমিধসের আশঙ্কায় বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের