• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো কলা অনুষদের গবেষণা সেমিনার


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০৭:১০ পি.এম.
শেয়ার করুন 0
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিশবিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

ক্যাম্পাস প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনে বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরে মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার শুরু হয়েছে।

রোববার (২০ জুলাই) সকালে পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিশবিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলীদের পাশাপাশি যেসকল শিক্ষার্থী তাদের অনুসন্ধিৎসু মন নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই। তারা বর্তমানে একজন সুপারভাইজারের অধীনে গবেষণা কাজ করে ভবিষ্যতে নিজেকে একজন বড় মাপের গবেষক হিসেবে প্রতিষ্ঠা করবে বলে আমি আশা করি।’

উপাচার্য আরও বলেন, ‘ময়মনসিংহ অঞ্চল আগে থেকেই শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ এলাকা। আর কলা অনুষদের এই সেমিনারে যেসমস্ত গবেষণা নিয়ে আলোচনা করা হচ্ছে তার অনেকগুলোর বিষয় বস্তু খুবই গুরুত্বপূর্ণ। এই গবেষণাগুলোর মধ্য দিয়ে আরও নতুন নতুন তথ্য উপাত্ত বের হয়ে আসবে এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।’ সবশেষে সেমিনার আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সেমিনারের সফলতা কামনা করে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।  

সেমিনারের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। সেমিনারে সম্পদ ব্যক্তি (রিসোর্স পার্সন) হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মো. সরওয়ার মোর্শেদ। সঞ্চালনা করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিফুল ইসলাম। সেমিনারে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের বিভিন্ন বিভাগসমূহের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ