• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’ বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু

বাঁশখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

   ২০ জুলাই ২০২৫, ০৭:১৮ পি.এম.

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বিএনপির বিরুদ্ধে প্রোপাকান্ড ছড়িয়ে জনতার ঐক্যে ফাটল সৃষ্টি করার যুযোগ দেয়া যাবে না। শনিবার (১৯ জুলাই) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মজলুল জননেতা সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারে এনিসিপি নেতা নাছির পাটোয়ারীর কর্তৃক কটাক্ষ করে বক্তব্য রাখার প্রতিবাদে বাঁশখালী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর ও যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের যৌথ নেতৃত্বে উপজেলার মাতৃসদন হাসপতাল চত্বর থেকে শুরু করে পৌরনগরীর মিয়ার বাজার পদক্ষিণ শেষে পনুরায় প্রধান সড়ক ধরে থানা মোড় হয়ে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর ও যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, পৌর বিএনপি নেতা এস এম শহীদ, বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা যুবদল নেতা জুনায়েদ শিকদার, বাঁশখালী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা এটিএম কফিলউদ্দিন, সাইফুল আলম, বিএনপি নেতা শাহেদ আকবর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, বাঁশখালী উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, পারভেজ, জসিম উদ্দিন, শাহ আলম, দেলোয়ার, নেজাম, মানিক, জাকারিয়া, জাহাঙ্গীর আলম, শোয়াইব,  শাহাদত হোসেন রিপন, তোহেল চৌধুরী, ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, পৌরসভা ছাত্রদল নেতা খালেদ আবদুল্লাহ জিহান, মোহাম্মদ তারেক, বাহাদুর আলম, রায়হান উদ্দীন, আতিকুর রহমান, রিদুয়ানুল হক, জাকের হোসাইন, রাশেদ খান, শাহেদ তালুকদার,উপকূলীয় ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খান বুলবুল,বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহসভাপতি তানিম, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আকিব উদ্দিন, বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন হৃদয়, আবু বক্কর, জাহেদ, আবদুর রাহীম সিকদার, সাইফুল, শাকিল, জিসান, তানজিল ছোটন, আব্বাস,  মাসুদ, ওয়াহেদ, জোবাইর, শওকত, নেজাম, নুর মোহাম্মদ, বেলাল, কামরুল ও রুবেল প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বাংলাদেশের যে-সব লোক অতিরিক্ত নির্যাতিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলো বীর চট্টলার কৃতি সন্তান, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ওনার মতো মেধাবী পরিচ্ছন্ন ও সজ্জন একজন রাজনৈতিক নেতাকে নিয়ে জুলাইয়ের নতুন চেতনা ব্যবসায়ী এনসিপির তথাকথিত নেতা নাসির উদ্দীন পাটোয়ারী কক্সবাজারের মাটিতে দাঁড়িয়েই মিথ্যাচার করেছেন। তার এই মিথ্যাচারের প্রতিবাদে মূহুর্তেই কক্সবাজারের প্রতিটি উপজেলায় সাধারণ জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভ শুরু হয়। মনে রাখতে হবে কক্সবাজার জেলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তির নাম হচ্ছে সালাউদ্দিন আহমেদ।

সালাউদ্দিন আহমেদকে নিয়ে মিথ্যাচার করার পরেও ওই এনসিপির তথাকথিত নেতাদেরকে মানুষের রোষানল হতে বাঁচিয়ে নিরাপদে প্রস্থান করার সুযোগ করে দেন আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, বড় দল হিসাবে আমরা সবসময় আওয়ামী দুঃশাসনে নির্যাতিত ব্যক্তিদের পাশে থেকে সর্বদা সহযোগিতা করে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি।
আমরা ছাত্রসমাজ হুশিয়ার করে দিচ্ছি, আর যদি এই মিথ্যাচার করা হয়, আর যদি জনতার ঐক্যে ফাটল সৃষ্টি করার পায়তারা করা হয়, তাহলে আওয়ামী লীগের মতো সকল ষড়যন্ত্রকারীদের নিশ্চিহ্ন করে দেয়া হবে ইনশাআল্লাহ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার
যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার