• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে উপাচার্যের শোক


প্রকাশ:  ২০ জুলাই ২০২৫, ০৭:২৬ পি.এম.
শেয়ার করুন 0
শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান
শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান

জাবি প্রতিনিধি 

প্রথিতযশা শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের (৮০) মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো: মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন," হামিদুজ্জামান খানের মৃত্যুতে জাতি একজন গুণী শিল্পী ও ভাস্করকে হারালো। তিনি তাঁর অনন্য শিল্পসৃষ্টি ও সৃজনশীল কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন"

শোকবার্তায় উপাচার্য আরও বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক বিদ্যমান। তিনি এ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক স্মারক ভাস্কর্য ‘সংশপ্তক’ নির্মাণ করেছেন, যা এ বিশ্ববিদ্যালয়ের গৌরব ও চেতনার প্রতীক হিসেবে চিরস্থায়ী হয়ে থাকবে"

উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২০ জুলাই) মৃত্যুবরণ করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত
টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত
মধ্যরাতে জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ