{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইরান ভ্রমণে ভারতীয় নাগরিকদের বিশেষ সতর্কতা ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ জুলাইয়ের পরীক্ষার তারিখ পরিবর্তন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না: মির্জা ফখরুল যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম নৈশভোজ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে শরিকদের সঙ্গে আলোচনা হবে: মির্জা ফখরুল যেভাবে নির্বাচন ছাড়াই বৃটেনের প্রধানমন্ত্রী বার্নহ্যাম জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

বাঁশখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

   ২১ জুলাই ২০২৫, ০৫:৩৯ পি.এম.
নিহত ব্যবসায়ী মোঃ আবুল বাশার
নিহত ব্যবসায়ী মোঃ আবুল বাশার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বরফ কলের গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে মোঃ আবুল বাশার (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ৪.৩০ টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার আইস ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারঘোনার লকিয়া বাপের বাড়ির বাসিন্দা হাজী চাঁদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইস ফ্যাক্টরিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোঃ তফসির উদ্দিনের মালিকানাধীন আইস ফ্যাক্টরিতে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস ছড়িয়ে পড়ে। এতে সেখানে কর্মরত ছয়জনের মধ্যে আবুল বাশার সবচেয়ে কাছাকাছি অবস্থান করায় তিনি মারাত্মকভাবে গ্যাসক্রিয়ায় আক্রান্ত হন। আত্মরক্ষার জন্য তিনি দৌড় দেন এবং ৩০ গজ দূরে গিয়ে পাশের জমিতে পড়ে যান। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা আইস ফ্যাক্টরির কর্মচারী জামশেদ জানান, “ঘটনার সময় আমরা ছয়জন একসাথে ছিলাম। গ্যাস ছড়িয়ে পড়লে সবাই দৌড়ে পালানোর চেষ্টা করি। কিন্তু বাশার সিলিন্ডারের সবচেয়ে কাছাকাছি ছিলেন, তাই তিনি বেশি আক্রান্ত হন। গ্যাসে তার পিঠ ঝলসে যায়।”

চাম্বল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ ভিওডি বাংলাকে বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আবুল বাশারকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আবুল বাশারকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
ছবি: সংগৃহীত
ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল দেখানো বন্ধ করলো ‘তৌহিদী জনতা’
‘টাকা দিয়ে কয়জনকে ঠেকাব’, ভাইরাল অডিও নিয়ে কারারক্ষীর ক্ষোভ
‘টাকা দিয়ে কয়জনকে ঠেকাব’, ভাইরাল অডিও নিয়ে কারারক্ষীর ক্ষোভ