{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অনুমোদন পেল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪ শাখা কমিটি বিদেশে পলাতক গোষ্ঠী জুলাইয়ের বীরদের ভিলেন বানাতে সক্রিয়: সাদিক কায়েম জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর কওমি মাদ্রাসার ‘রেজিস্ট্যান্স ডে’ দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলবেন ইশরাক মেসিকে থামাতে এবার ভিন্ন পরিকল্পনা স্পেন কোচের ২০২৫ সালে বিএনপির ব্যয় ১৫ কোটি, আয় কত? তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেপ্তার আ. লীগের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির: রিজভী মালিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত বিশ্বকাপ ফাইনালে থাকছেন না ডি মারিয়া, জানালেন কারণ

ভারতীয় সীমান্তঘেঁষা বাড়ি থেকে ফেনসিডিল ইয়াবাসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ২১ জুলাই ২০২৫, ১০:৪৯ পি.এম.
ভারতীয় সীমান্তঘেঁষা বাড়ি থেকে ফেনসিডিল ইয়াবাসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় ভারতীয় ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আমীর হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৫৯ ব্যাটলিয়ন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব মাদকদ্রব্য উদ্বার করা হয়। বাড়িটি সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। এসময় ৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। 

আটককৃতরা মাদক ব্যবসায়ীরা হলেন, শিবগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আমীর হোসেন (২৮) ও বাহাদুর হোসেন (২৫) এবং জমির হোসেনের স্ত্রী মোসা. জেসমিন খাতুন (২৫)। 

দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৫৯ বিজিবি ব্যাটলিয়ন। বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে যৌথ অভিযান পরিচালনা করে ফেনসিডিল, ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

ভিওডি বাংলা/মোঃ মিজানুর রহমান /এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিথির বক্তব্য দেন আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী
ভোলার লালমোহনে একটি বসতঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় জেলেদের জন্য বরাদ্দ ৩৪ বস্তা সরকারি চাল। ছবি: সংগৃহীত
ভোলায় খাটের নিচে মিলল জেলেদের ৩৪ বস্তা সরকারি চাল
ছবি: সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ