{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অনুমোদন পেল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪ শাখা কমিটি বিদেশে পলাতক গোষ্ঠী জুলাইয়ের বীরদের ভিলেন বানাতে সক্রিয়: সাদিক কায়েম জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর কওমি মাদ্রাসার ‘রেজিস্ট্যান্স ডে’ দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলবেন ইশরাক মেসিকে থামাতে এবার ভিন্ন পরিকল্পনা স্পেন কোচের ২০২৫ সালে বিএনপির ব্যয় ১৫ কোটি, আয় কত? তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জন গ্রেপ্তার আ. লীগের প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসির: রিজভী মালিতে বিদ্রোহীদের হামলায় অন্তত ৫০ সেনা নিহত বিশ্বকাপ ফাইনালে থাকছেন না ডি মারিয়া, জানালেন কারণ

লালগালিচার সংবর্ধনা প্রত্যাখ্যান করলেন কালকিনির ইউএনও

মাদারীপুর প্রতিনিধি    ২২ জুলাই ২০২৫, ১১:০৫ এ.এম.
লালগালিচার সংবর্ধনা প্রত্যাখ্যান করলেন কালকিনির ইউএনও

মাদারীপুরের কালকিনি উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন।

তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেখতে পান রোদের মধ্যে শিক্ষার্থীদের দ্বার করিয়ে তার আগমন উপলক্ষ্যে লালগালিচা সংবর্ধনা প্রদান শুরু করলে তিনি তা তাৎক্ষনিকভাব প্রত্যাখান করেন।পরে তিনি এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। আজ সোমবার দুপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামান, রাজৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাদারীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদ হোসেন, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকিয়া সুলতানা প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা আয়োজন করলেও তবে লাল গালিচার সংবর্ধনার বিষয় কিছু জানিনা। লাল গালিচা সংবর্ধনা ওই শিক্ষা প্রতিষ্ঠান করেছে। সৈয়দ আবুল হোসেন অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী মিয়া জানান, আমাদের বিদ্যালয় বিগত দিনে এগুলো হয়ে আসছিল তাই আমিও করেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গিয়ে দেখি স্কুল কর্তৃপক্ষ আমার আগমন উপলক্ষ্যে শিক্ষার্থীদের রোদে দ্বার করিয়ে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করে আমাকে ঘিরে।

আমি ওই লাল গালিচা প্রত্যাখান করি এবং আমাকে প্রধান অতিথি হিসেবে বসানোর জন্য রাজকীয় একটি চেয়ারের ব্যবস্থা করে কিন্তু ওই চেয়ারে আমি না বসে সাধারণ একটি চেয়ারে গিয়ে বসেছি। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছি। তবে আমাকে ঘিরে এরকম অনুষ্ঠান না করার জন্য উপজেলার স্কুল কর্তৃপক্ষকে বলে দিয়েছি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অতিথির বক্তব্য দেন আফরোজা খানম। ছবি: ভিওডি বাংলা
মানিকগঞ্জে ‘একটি শিশু, একটি গাছ’ কর্মসূচির উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী
ভোলার লালমোহনে একটি বসতঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় জেলেদের জন্য বরাদ্দ ৩৪ বস্তা সরকারি চাল। ছবি: সংগৃহীত
ভোলায় খাটের নিচে মিলল জেলেদের ৩৪ বস্তা সরকারি চাল
ছবি: সংগৃহীত
রাঙামাটির কাপ্তাই হ্রদে বিএনপি নেতা নিখোঁজ