{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

কুষ্টিয়ায় দাফন হলো বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের

কুষ্টিয়া প্রতিনিধি    ২২ জুলাই ২০২৫, ০২:৩৯ পি.এম.
নিহত রজনী ইসলামের গ্রামের বাড়িতে শোকের মাতম
নিহত রজনী ইসলামের গ্রামের বাড়িতে শোকের মাতম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী ঝুমঝুমের মা উম্মে হাবীবা রজনীর দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোক নেমে এসেছে। নিহত রজনী ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামের বাসিন্দা জহুরুল ইসলামের স্ত্রী। ব্যবসার সূত্রে তিনি পরিবারসহ ঢাকার উত্তরায় বসবাস করতেন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে মরদেহ গ্রামে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার, স্বজন ও স্থানীয়দের শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগবাড়িয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে নামাজে জানাজা শেষে রজনীর দাফন সম্পন করা হয়। এর আগে সকাল সাদিপুর গ্রামে শ্বশুরবাড়িতে রজনীর মরদেহ নিয়ে আসা হয়। 

তাদের দুই সন্তানের মধ্যে ঝুমঝুম ইসলাম পঞ্চম শ্রেণিতে ও ছেলে ফারহান ইসলাম ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। তারা দুজনেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তারা উত্তরায় পরিবারসহ বসবাস করতেন। রজনীর স্বামী জহুরুল ইসলাম গার্মেন্টস ব্যবসায়ী। 

নিহতের পরিবার ও স্বজনরা জানান, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটার পরপরই বিধ্বস্ত বিমানের পাশে বা ঘটনাস্থলে রজনী তার মেয়ে ঝুমঝুমকে খুঁজতে যান। এসময় বিমানের কোনো বিস্ফোরিত অংশ তার মাথার পেছনে আঘাত হানে। আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বামী জহুরুল ইসলাম বলেন, আমি চিটাগাংয়ে কাজে যাচ্ছিলাম। চিটাগাং এয়ারপোর্টে পৌঁছনোর পর  মাইলস্টোনে বিমান বিধ্বস্তের খবর পাই। এরপর আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ঢাকায় ফিরে সিএমএইচ হাসপাতালে গিয়ে স্ত্রীর লাশ শনাক্ত করি। আমার মেয়ে ঝুমঝুম পঞ্চম শ্রেণিতে পড়ে। স্কুলের গাড়ি থেকে নামার ৫ মিনিট পর এ ঘটনা ঘটে। এদিন অসুস্থতার কারণে ছেলে স্কুলে যায়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
ছবি: সংগৃহীত
পাবনায় নিষিদ্ধ আ. লীগ নেতাকে গলাকাটে হত্যা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন