{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

তাড়াশের দলিল লেখক সমিতির সাবেক সভাপতির লাইসেন্স বাতিল

চলনবিল প্রতিনিধি    ২২ জুলাই ২০২৫, ০৪:০৯ পি.এম.
সাবেক সভাপতি কামারুজ্জামান
সাবেক সভাপতি কামারুজ্জামান

সিরাজগঞ্জের তাড়াশে  দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট করে ভূমি রেজিস্ট্রেশনে মাত্রা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে সমিতির সভাপতি কামারুজ্জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী ভূমি ক্রেতারা স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন। 

এদিকে অভিযোগের ভিত্তিতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তৎকালীন সিরাজগঞ্জ জেলা রেজিস্টার মো. জাহাঙ্গীর আলম সভাপতি কামারুজ্জামানের লাইসেন্স ব্যবহার করে দলিল লেখায় স্থগিতাদেশ দেন। বিশেষ করে এ মাসের ৩ তারিখে অভিযোগকারী ভূমি ক্রেতা মো. আব্দুল করিম,  মো. মুজিবুর রহমান, মো. আবু তালহা ও মোছা.রোকসানা খাতুনের সাক্ষ্য গ্রহণ করেন তদন্ত কমিটি। অভিযোগকারীদের লিখিত সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে (২১ জুলাই) সোমবার সভাপতি কামারুজ্জামানের দলিল লেখার লাইসেন্স বাতিল করা হয়।

অপরদিকে তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি কামারুজ্জামানের দলিল লেখার লাইসেন্স বাতিল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। 

ভুক্তভোগী ভুমি ক্রেতা ও সাধারণ  লোকজন জানিয়েছেন, তাড়াশ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি কামারুজ্জামানের লাইসেন্স বাতিলের মধ্য দিয়ে ভূমি ক্রেতারা প্রায় দুই যুগের জিমি দশা থেকে মুক্তি পেলেন।
 
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা রেজিস্টার  শরীফ তোরাফ হোসেন বলেন, তদন্ত প্রতিবেদনে দলিল লেখক সমিতির সাবেক সভাপতি  কামারুজ্জামানের অপরাধের শতভাগ সত্যতা পাওয়া গেছে। তার লাইসেন্স বাতিল করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
ছবি: সংগৃহীত
পাবনায় নিষিদ্ধ আ. লীগ নেতাকে গলাকাটে হত্যা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন