{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

মাদারীপুরের সন্তান মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাব্যকে পাওয়া গেল ঢামেকে

   ২৩ জুলাই ২০২৫, ১১:৫৩ এ.এম.
মাদারীপুরের সন্তান মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাব্যকে পাওয়া গেল ঢামেকে

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা কাজী বাড়ির সন্তান মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী কাজী মোর্শেদ (কাব্য) পাওয়া গেল রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকেই কাব্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুর্ঘটনার পরপরই কাব্যের পরিবার ও স্বজনরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং আহতদের তালিকায় খোঁজ করতে থাকেন। অবশেষে সোমবার রাতের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কাব্যকে শনাক্ত করতে সক্ষম হন স্বজনরা।

দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কাব্যকে খুঁজে পাওয়ার পর মাদারীপুর, কালকিনি, শিবচরে স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কাব্যের দ্রুততম সময়ে সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়ে পোস্ট দিচ্ছেন সহপাঠী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আহত কাব্যের বাবা মরহুম রুমেল কাজী বলেন, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাদের কাব্যকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেন।’

উল্লেখ্য, সোমবারের ওই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন ছাত্রী।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়কে আরো বাস্তবমুখী জ্ঞান বিতরণ করতে হবে: ইউজিসি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
চুরির ‘মামলায়’ তওবা করে মাদক মামলায় গ্রেপ্তার
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করা হবে: প্রতিমন্ত্রী টুকু