{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রবগুনা প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৫:০৫ পি.এম.
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মো. ছলেমান (৪১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকালে ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ছলেমান বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের বাসিন্দা। এই তথ্য নিশ্চিত করেছেন মামলার পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার চরমাইঠা গ্রামের পিয়ারা বেগম তার মেয়ে লাকির বিয়ে দেন ছলেমানের সঙ্গে ২০০৭ সালে। বিয়ের পর থেকেই ছলেমান এক লাখ টাকা যৌতুকের দাবি করে স্ত্রী লাকির ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন।

২০০৯ সালের ১৮ জানুয়ারি রাতে যৌতুক না পেয়ে ছলেমান তার স্ত্রী লাকিকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ করেন লাকির মা পিয়ারা বেগম। তিনি বলেন, আমার স্বামী নেই। যৌতুক দিতে না পারায় আমার মেয়েকে কাপড় পেঁচিয়ে হত্যা করে ছলেমান। আমরা তাকে ধরে পুলিশের কাছে দিই। জামিনে গিয়ে সে পালিয়েছে। আজকের রায়ে আমি খুশি। আরও খুশি হব যেদিন তার ফাঁসি কার্যকর হবে।

পিপি রনজুয়ারা সিপু বলেন, এই রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যৌতুকের জন্য নারীদের ওপর সহিংসতা বরদাশত করা হবে না। এটি একটি যুগান্তকারী রায়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়কে আরো বাস্তবমুখী জ্ঞান বিতরণ করতে হবে: ইউজিসি চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
চুরির ‘মামলায়’ তওবা করে মাদক মামলায় গ্রেপ্তার
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করা হবে: প্রতিমন্ত্রী টুকু