{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

বাঁশখালীতে চেয়ারম্যান হত্যা মামলার আসামি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৭:১০ পি.এম.
জাকির আহমদ
জাকির আহমদ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ বদিউল আলম চৌধুরী হত্যা মামলার আসামী জাকির আহমদকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছেন পুলিশ।

১৯৯৮ সালে স্থানীয় সন্ত্রাসীদের হাতে খুন হন গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ বদিউল আলম। ওই মামলার অন্যতম আসামির জাকির আহমদ। 

বুধবার (২৩ জুলাই) সকালে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। 

আটককৃত জাকির আহমেদ উপজেলার পশ্চিম গন্ডামারা ৫ নং ওয়ার্ডের পেচু মিয়া পুত্র। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক গোলাম সারোয়ার। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার মৌলভী ইব্রাহিমের কাছ কয়েকদিন ধরে চাঁদা দাবি করেন একই এলাকার পেছু মিয়া পুত্র জাকির আহমদ। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার বিকেলে মৌলভী ইব্রাহীমের ওপর অতর্কিত হামলা চালায় জাকির। আহত ইব্রাহিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ইব্রাহিম বাদী হয়ে জাকির আহমদকে একমাত্র আসামি করে বাঁশখালী থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। ওই চাঁদাবাজি মামলায় বুধবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

আহত মৌলাভী ইব্রাহিমের ছেলে তানজিমুল রহমান জানান, জাকিরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দস্যু, অপহরণ সহ একাধিক অভিযোগ রয়েছে। সে শহীদ বদিউল আলম হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। তার সন্তানও বর্তমানে সন্ত্রাসী মামলায় কারাগারে রয়েছে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, জাকির নামের একজনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খোঁজখবর নেওয়া হচ্ছে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ছবি: সংগৃহীত
জাল দলিলে নামজারির চেষ্টা বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
ভাঙ্গা থেকে গ্রেপ্তার প্রতারক আতিয়ার দর্জি