{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৭:১৪ পি.এম.
নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে শিউলী বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই ২০২৫) ভোর ৬টা ১৫ মিনিটে এই অভিযান চালানো হয়।

নাগেশ্বরী থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওই গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে শিউলীর ঘর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা এবং ডিবি’র ওসি মোঃ বজলার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলী বেগম স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। আরও কেউ এ চক্রে জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, “জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অটল।”

ঘটনার পরিপ্রেক্ষিতে শিউলী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ছবি: সংগৃহীত
জাল দলিলে নামজারির চেষ্টা বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
ভাঙ্গা থেকে গ্রেপ্তার প্রতারক আতিয়ার দর্জি