• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ছয় আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৯:০৩ পি.এম.
গ্রেপ্তারকৃত আসামী । ছবি: সংগৃহিত

রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দিনভর সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার পূর্ব ধুঞ্চি গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মো. মাজেদ আলী, জমির উদ্দিনের ছেলে মো. ওমর আলী, চর নারায়ণপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে জলিল সরদার ও খলিল সরদার, চর লক্ষীপুর গ্রামের রহিম মিয়ার ছেলে মো. সুজন মিয়া এবং মৃত সকিমুদ্দিন সেখের ছেলে মো. আব্দুল লতিফ সেখ।
 
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। থানার এসআই মো. মিকাইল হোসেন, এএসআই মো. ফরিদ মিয়া ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।”
 
তিনি আরও জানান, "জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে পুলিশ সদা তৎপর রয়েছে। পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।"
 
ভিওডি বাংলা/কামাল হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার
বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
মোটরসাইকেল নিয়ে বিরোধ বড় ছেলে হত্যায় ছোট ছেলের বিরুদ্ধে বাবার মামলা
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা ট্রেন চলাচল: রেলমন্ত্রী