{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন সমঝোতা করব না: বাণিজ্য উপদেষ্টা

   ২৪ জুলাই ২০২৫, ০১:৪৭ পি.এম.
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
শুল্ক ইস্যুতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সমঝোতায় সরকার যাবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকার সমঝোতায় যাবে কি না এমন প্রশ্নে উপদেষ্টা বলেছেন, ‘দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কাজ কেন করবো। এটা একটা প্রশ্ন। বারবার বলছি— আমরা প্রত্যাশা করছি ভালো কিছু হবে। সেই ভালো করার ক্ষেত্রে যা করণীয় তাই করা হবে।’

শুল্ক ইস্যুতে লবিস্ট নিয়োগ হবে কি না এমন প্রশ্নে শেখ বশিরউদ্দীন বলেন, ‘যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে এটা করবে। এই কাঠামোতে লবিস্টদের কিছু করার থাকে না।  তবে আমাদের কিছু পরিবর্তন আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এই পরিবর্তনগুলো আন্তঃমন্ত্রণালয় সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে, যেগুলো লবিস্টদের পক্ষে বোঝা সম্ভব না।’

এখন সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গত পনেরো দিন দিন-রাত কাজ হয়েছে। আশা করছি আমন্ত্রণ পেলে আমরা যাব।’

আগামী এক-দুইদিনের মধ্যে যুক্তরাষ্ট্রে নীতিনির্ধারকদের সঙ্গে অনলাইনে মিটিং করার কথা রয়েছে। সেই মিটিংয়ে আনুষ্ঠানিক আলোচনার সময় ঠিক করা হবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ
ছবি: ভিওডি বাংলা
হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর বিপুল সম্পদ অবরুদ্ধ: বিএফআইইউ
ছবি: সংগৃহীত
কোকা-কোলা বাংলাদেশের মার্কেটিং পরিচালক লায়লা ফারজানা