{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী

‘মুজিববাদী সংবিধান বাতিল না করলে ফ্যাসিবাদ ফিরে আসবে’

   ২৪ জুলাই ২০২৫, ০৫:৫৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, দেশে একটি নতুন, জনগণের সংবিধান প্রয়োজন। তার ভাষায়, মুজিববাদী সংবিধান যতদিন থাকবে, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ফিরে আসবে।

বুধবার (২৩ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্র-জনতার সঙ্গে এক কুশল বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নাসির উদ্দিন বলেন, মাইলস্টোন স্কুলে সাধারণ শিক্ষার্থীরা ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামলে আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে রাজপথে নামে। অথচ আমরা যখন গোপালগঞ্জ যাই, তখন আমাদের ওপর হামলা হয়। জনগণের এই ক্ষোভের পেছনে বর্তমান শাসনব্যবস্থার দায় রয়েছে। তাই আমরা বলছি—এখন সময় এসেছে একটি নতুন সংবিধানের।

তিনি আরও বলেন, –বর্তমান সংবিধান জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতের প্রাধান্য থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা পারভীন ও ডা. আশরাফ সুমন। স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন এনসিপির কসবা উপজেলা নেতা তানভীরুল ইসলাম শাহিন, কাজী মোশাহেদ উল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ছাত্রনেতারা।

এ সময় বক্তারা চলমান রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতা-কর্মীদের ঢল
বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতা-কর্মীদের ঢল
ছবি: সংগৃহীত
জামায়াতের মতো মোনাফেক দল আর জন্মায়নি: ফজলুর রহমান
ছবি: সংগৃহীত
এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ