• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ নোটিশ দেওয়া হয় বলে শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে এর আগে স্থানীয় ঝুট (জুট) ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এসব অভিযোগের প্রেক্ষাপটেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিয়ে বিএনপি ব্যবস্থা নিয়েছে বলে।

বিএনপি থেকে মনোনীত ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত। তিনি ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পান ৬৫ হাজার ৫৯১ ভোট। ফলে ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন তিনি।

ভিওডি বাংলা/আরআর/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারজিস-পাটওয়ারীর সামনেই ‘জয় বাংলা’ স্লোগান দিলেন এনসিপি নেতা
সারজিস-পাটওয়ারীর সামনেই ‘জয় বাংলা’ বললেন এনসিপি নেতা
ছবি: সংগৃহীত
ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে: মোস্তাফিজুর রহমান ইরান
গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ফয়সালা হবে: মোস্তাফিজুর রহমান ইরান