• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শেখ হাসিনার মামাত ভাই হিরা কারাগারে

   ২৪ জুলাই ২০২৫, ০৬:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

জুলাই আন্দোলনকেন্দ্রিক আমির হোসেন হত্যা মামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হিরাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা হিরাকে কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।

পূর্বে বুধবার (২৩ জুলাই) রাজধানীর ভাটারা এলাকা থেকে হিরাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলন’-এর সময় উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিন রোডে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন আমির হোসেন। বিকাল সাড়ে ৪টার দিকে সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের বাবা খোরশেদ আলম বাদী হয়ে গত ২ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ ওয়ালিদুর রহমান হিরা ৬৭ নম্বর এজাহারনামীয় আসামি।

এ মামলার তদন্ত এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের