{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুলাই ২০২৫, ০৯:৩৬ পি.এম.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মাহফিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া ও মাহফিল

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

অনুষ্ঠানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘মসজিদ একটি পবিত্র স্থান। কিন্তু একটি গোষ্ঠী মসজিদকে রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। ফজরের নামাজের পর তারা মসজিদে মিটিং করে এবং অশোভন আচরণে জড়ায়। আমরা ইসলামের ধারক-বাহকদের শ্রদ্ধা করি, তবে মসজিদ যেন রাজনীতির কেন্দ্র না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং মাইলস্টোনে নিহত শিশুদের জন্য দোয়া কামনা করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের শহীদদের স্মরণে আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এরই মধ্যে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ জন শহীদ হয়েছে। আমরা তাদের জন্যও দোয়া করছি এবং শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও অভিযোগ করেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এখনো শুরু হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অভ্যুত্থানবিরোধী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’ অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতা-কর্মীদের ঢল
বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতা-কর্মীদের ঢল
ছবি: সংগৃহীত
জামায়াতের মতো মোনাফেক দল আর জন্মায়নি: ফজলুর রহমান
ছবি: সংগৃহীত
এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ