• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৬তম জন্মদিন আজ

   ২৫ জুলাই ২০২৫, ১২:০৯ পি.এম.
আবদুল্লাহ আবু সায়ীদ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আলোকিত মানুষ গড়ার অগ্রপথিক, খ্যাতিমান শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ-এর ৮৬তম জন্মদিন আজ। ১৯৩৯ সালের ২৫ জুলাই কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে।

বেশি পরিচিতি তিনি পেয়েছেন ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’–এর প্রতিষ্ঠাতা হিসেবে। ৪০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৫৫ সালে পাবনা জিলা স্কুল থেকে মাধ্যমিক ও ১৯৫৭ সালে বাগেরহাটের প্রফুল্ল চন্দ্র কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়ে ১৯৬০ সালে স্নাতক এবং ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে ১৯৬১ সালে মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। এরপর সিলেট মহিলা কলেজ, রাজশাহী কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ ও ঢাকা কলেজে শিক্ষকতা করেছেন।

আবদুল্লাহ আবু সায়ীদ একাধারে প্রবন্ধকার, উপস্থাপক ও সাংস্কৃতিক সংগঠক। ১৯৭০-এর দশকে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপন করে বিশেষ পরিচিতি পান।

২০০৪ সালে র‌্যামন ম্যাগসেসে পুরস্কার, ২০০৫ সালে একুশে পদক এবং ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-এ ভূষিত হন তিনি।

দেশে পাঠাগারের সীমাবদ্ধতা দূর করতে ১৯৯৮ সালে বিশ্বসাহিত্য কেন্দ্রের অধীনে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম শুরু করেন, যা দেশের হাজারো তরুণের পাঠাভ্যাস গড়ে তুলতে ভূমিকা রেখেছে।

এ প্রজন্মের কাছে তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি এক আলোকবর্তিকা, যিনি মানুষের ভেতরকার আলো জ্বালাতে আজীবন কাজ করে যাচ্ছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ