• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দেশীয় টেলিকম শিল্পে নীতিগত সহায়তা চান ইশরাক হোসেন আদালতে যাননি আমির হামজা, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে উৎসাহ দিচ্ছে সরকার খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে নিউজিল্যান্ডের হাইকমিশনারের সাক্ষাৎ ঢাকাকে ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছে ইন্টেরিয়ম গভমেন্ট রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৩ ২৩২ রানে অলআউট পাকিস্তান, এগিয়ে বাংলাদেশ চামড়া শিল্পে বিনিয়োগ বাড়লে বড় কর্মসংস্থান সৃষ্টি হবে: শিল্পমন্ত্রী চলচ্চিত্র একটি জাতির সংস্কৃতি-ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি : তথ্য প্রতিমন্ত্রী গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম

গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৩:২৫ পি.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে যোগদান করেছেন কথাসাহিত্যিক আফসানা বেগম।

রোববার (১৭ মে) তিনি যোগদান করেন বলে নিশ্চিত করেছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, গত ১৪ মে আফসানা বেগমকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর রবিবার তিনি যোগদান করেন।

এর আগে, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আফসানা বেগম। প্রজ্ঞাপন অনুযায়ী, তার মেয়াদ ছিল দুই বছর। তবে গত জানুয়ারিতে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তার নিয়োগ বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার।

একই পদে আবারও নিয়োগ পেলেন আফসানা বেগম। এবার তাকে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
অমর একুশে বইমেলায় রিয়াজুল হকের 'দ্য এন্ডলেস ট্র্যাপ'
অমর একুশে বইমেলায় রিয়াজুল হকের 'দ্য এন্ডলেস ট্র্যাপ'
শেষ জল......
শেষ জল......