{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের সহায়তায় বীজ বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ :কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক বিশ্ববিদ্যালয়কে আরো বাস্তবমুখী জ্ঞান বিতরণ করতে হবে: ইউজিসি চেয়ারম্যান ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার গুদামে আগুন, নিহত ৮ স্থানীয় নির্বাচনে আ. লীগকে আটকাতে চায় জামায়াত বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক: স্থানীয় সরকারমন্ত্রী

জাভির কোচ হওয়ার আবেদন বাতিল করল ভারত

স্পোর্টস ডেস্ক    ২৫ জুলাই ২০২৫, ০২:৫১ পি.এম.
জাভি হার্নান্দেজ। ছবি: সংগৃহীত
জাভি হার্নান্দেজ। ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। তবে তার আবেদনটি বাতিল করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) টেকনিক্যাল কমিটি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জাভির প্রস্তাবিত আর্থিক শর্ত পূরণ করতে পারবে না বলে তাকে বিবেচনায় নেয়নি ফেডারেশন। যদিও আবেদনটি তিনি নিজেই পাঠিয়েছিলেন ব্যক্তিগত মেইল আইডি থেকে।

জাভির আবেদন প্রত্যাখ্যান করলেও ভারতের কোচ হিসেবে তিনজনকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে ফেডারেশন। তারা হলেন—খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন এবং স্টেফান তারকোভিচ।

খেলোয়াড়ি জীবনে বার্সেলোনার হয়ে জাভি জিতেছেন ৮টি লা লিগা, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এবং স্পেনের জাতীয় দলের হয়ে একটি বিশ্বকাপ (২০১০) ও দুটি ইউরো (২০০৮, ২০১২) শিরোপা। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিং শুরু করেন আল-সাদে। এরপর ২০২১ সালে বার্সেলোনার কোচ হন, তবে ২০২৪-২৫ মৌসুম শেষে তাকে বরখাস্ত করে ক্লাব।

বর্তমানে বেকার অবস্থায় আছেন এই স্প্যানিশ কিংবদন্তি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালের আগে রেফারিং নিয়ে সতর্ক স্পেন কোচ
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি নিলামে বিক্রি হয়েছে প্রায় ৬০ কোটি টাকায়। ছবি: সংগৃহীত
৬০ কোটি টাকায় নিলামে বিক্রি পেলের জার্সি
ছবি: সংগৃহীত
ফাইনালে যাচ্ছেন না ডি মারিয়া, কারণ ‘কুসংস্কারে’ বিশ্বাস