চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় মশাল মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার ও ১০টি মশাল জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
তিনি জানান, চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোরশেদ আলম (৩৫), আয়াতুর রহমান হামিম (২০), সামি উদ্দিন (১৯), সাজ্জাদুল ইসলাম (২১), আরিফুর রহমান (২৮), দিদারুল ইসলাম বাবু (২৮), মাঈনুদ্দিন (৩৮), আজগর হোসেন (২৪), জাবেদুল ইসলাম (২৪), জুনাইদ হাসনাত ইফতি (১৯), সাজ্জাদ হোসেন (২৬), জিয়াউল হক রুবেল (২৭) এবং সাইফুদ্দিন (২২)।
ওসি জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের মহানগর আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য