• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চাঁদাবাজির সময় আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুলাই ২০২৫, ০৩:১৬ পি.এম.
রিয়াদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি ও সরকারি কমিশনের সদস্য ছিলেন বলে অভিযোগ উঠেছে।

এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, রিয়াদ ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি ও কেন্দ্রীয় ছাত্র সংগঠন বাগছাস (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ)-এর নেতা। সংগঠনটি ইতোমধ্যে তাকে বহিষ্কার করেছে।

রাশেদ খাঁনের অভিযোগ, ‘এভাবে সব মন্ত্রণালয়েই ছাত্র প্রতিনিধি রয়েছে, যারা সরকারি দাপটে নিয়োগ, তদবির, বদলি বাণিজ্য ও মামলাবাজিসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ছে।’

তিনি আরও লেখেন, ‘এই ছাত্র প্রতিনিধিরা স্মার্ট চাঁদাবাজিতে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেই কোনো নির্বাচন চায় না। এজন্যই বিচার ও সংস্কারের নামে ৫ বছরের আওয়াজ তোলে। অথচ নিজেরাই এসব দুর্নীতির চাঁই। এখন চাঁদাবাজির বিরুদ্ধে গরম গরম পোস্ট দিচ্ছে, ব্যাপারটা বুঝছেন তো?’

গুলশানের ঘটনাটি নিয়ে পুলিশ আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও, অভিযুক্ত রিয়াদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ