• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

হ্যান্ডেল করতে না পারলে অস্ত্র আনলেন কেন?

নেত্রকোণা প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০৬:৫২ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীছবি: সংগৃহীত

অস্ত্র যদি হ্যান্ডেল করতে না-ই পারেন, তাহলে সেগুলো নিয়ে আসছেন কেন? বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ্য করে একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, এ ঘটনার দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল।

রোববার (২৭ জুলাই) নেত্রকোণায় জুলাই পদযাত্রার জনসভায় একথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি। তিনি নির্যাতিত নেতা। কিন্তু তার ওই কাজকে আমি সমর্থন করি না। আপনার ওই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। হাসিনার মতো একজন খুনী ক্ষমতায় এসেছিল।

পাটওয়ারী আরও বলেন, গেল ১৫ বছর বিএনপির নেতারা যে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছিল, সে জন্য ইতিহাসের পাতায় আপনি দায়ী থাকবেন।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রেপ্তার হওয়া অভিযুক্ত মো. মিজানুর রহমান শামিম। ছবি: সংগৃহীত
মায়ের ঘরে আগুন, সেই মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার
প্রতীকী ছবি: সংগৃহীত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
কাশিমপুর কারাগার মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত