• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

স্পেনকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক    ২৮ জুলাই ২০২৫, ১০:২০ এ.এম.
স্পেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড নারী দল। ছবি : এএফপি
স্পেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড নারী দল। ছবি : এএফপি

ইউরো নারী ফুটবল ফাইনালে নাটকীয় টাইব্রেকারে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড নারী ফুটবল দল। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে স্কোর ছিল ১-১।

২৫তম মিনিটে ওনা বাতিয়ের দুর্দান্ত ক্রসে হেডে গোল করে স্পেনকে এগিয়ে দেন মারিওনা ক্যালদেন্তে। প্রথমার্ধে ইংল্যান্ড ফরোয়ার্ড লরেন জেমস চোটে পড়লে বদলি হিসেবে মাঠে নামেন ক্লোই কেলি। তার দারুণ ক্রস থেকে ৫৭তম মিনিটে হেডে গোল করে সমতায় ফেরান আলেসিয়া রুসো।

ম্যাচের বাকি সময় ও অতিরিক্ত সময় জুড়ে স্পেন আধিপত্য করলেও গোল আদায় করতে পারেনি। খেলা গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টিতে প্রথম শটেই ব্যর্থ হন ইংল্যান্ডের বাথ মিড। তবে ইংলিশ গোলরক্ষক হান্নাহ হাম্পটন দারুণ দুটি সেভ করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান। স্পেনের ক্যালদেন্তে ও বোনমাতির শট ঠেকান তিনি।

শেষ শটে বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন ক্লোই কেলি। ৩-১ ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখে ইংল্যান্ড।

এই জয়ে দেশের বাইরে প্রথম বড় টুর্নামেন্টের শিরোপা পেল ইংল্যান্ড নারী দল। একইসঙ্গে কোচ সারিনা ভিগম্যান গড়লেন ইতিহাস—দুই ভিন্ন দেশের কোচ হয়ে ইউরো জয়ের হ্যাটট্রিক করলেন তিনি (ইংল্যান্ড ও নেদারল্যান্ডস)।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা ম্যাচের আগে স্পেনকে ‘মাথা ঠান্ডা’ রাখার বার্তা কোচের
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
।স্পেনের বিপক্ষে ফাইনালে নতুন ইতিহাসের অপেক্ষায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি