• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

ক্রিকেটার তাসকিনের বিরুদ্ধে থানায় জিডি

স্পোর্টস ডেস্ক    ২৮ জুলাই ২০২৫, ০৩:২৫ পি.এম.
ক্রিকেটার তাসকিন আহমেদ। ছবি-সংগৃহীত
ক্রিকেটার তাসকিন আহমেদ। ছবি-সংগৃহীত

মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুর এক নম্বরে মারধরের ঘটনার পর রাতেই জিডি করা হয়।

জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি মিরপুর মডেল থানা। 

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী সিফাতুর রহমানকে ডেকে নিয়ে মারধর করেন তাসকিন। তাকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি হুমকিও দেন এই জাতীয় দলের পেসার। তারা এক সময়ের বন্ধু বলেও জানা গেছে। 

জাতীয় দলের জার্সিতে তাসকিনকে সবশেষ দেখা যায় বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি–টোয়েন্টিতে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা ম্যাচের আগে স্পেনকে ‘মাথা ঠান্ডা’ রাখার বার্তা কোচের
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
।স্পেনের বিপক্ষে ফাইনালে নতুন ইতিহাসের অপেক্ষায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি