• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এশিয়ান কাপে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ২৯ জুলাই ২০২৫, ০৮:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু প্রথম আসরেই কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশ লড়াই করবে উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তানের বিপক্ষে।

মঙ্গলবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ড্রতে এই তিন কঠিন প্রতিপক্ষকে পেয়েছে বাংলাদেশ।

এই প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২টি দলকে ড্রতে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। ১২ জুন ফিফা প্রকাশিত নারী ফুটবলের র‌্যাঙ্কিং অনুযায়ী পটগুলো সাজায় এএফসি। 

বাংলাদেশ ছিল চার নম্বর পটে। ড্র–ও শুরু হয় চার নম্বর পট দিয়ে। ভারতের ফুটবলার সঙ্গীতা চার নম্বর পটের দলগুলোর নাম তোলেন। ইরানের পর বাংলাদেশের নাম তোলায় তারা ‘বি’ গ্রুপে পড়েছে। পজিশন অনুযায়ী ওই গ্রুপে বাংলাদেশ তৃতীয় দল। সেটা তোলেন আরেকজন। আর ‘সি’ গ্রুপের তৃতীয় দল হয় ভারত। 

চার নম্বর পটের পর তৃতীয় পটের ড্র হয়। সেখানে ছিল ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। দ্বিতীয় পট থেকে দ্বিতীয় দল হিসেবে উজবেকিস্তান ওঠায় বাংলাদেশ বি গ্রুপে পড়ে। দ্বিতীয় পটে ছিল চীন, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া। প্রথমে দক্ষিণ কোরিয়ার নাম ওঠে। তারা ‘এ’ গ্রুপে পড়ে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড