• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ১০:২১ পি.এম.
ধর্ষক রেজাউল হাওলাদার।

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার রাজাপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় রেজাউল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। গ্রেপ্তার রেজাউল হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফেরার পথে আকস্মিক বৃষ্টি শুরু হলে সে পথের পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে থাকা রেজাউল হাওলাদার কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহায়তায় দুপুরেই অভিযুক্ত রেজাউল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে পথেঘাটে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সচেতন মহল।

ভিওডি বাংলা/মোঃ মাহিন খান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ