• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি

সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ জুলাই ২০২৫, ১০:২৫ পি.এম.
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছবি: সংগৃহীত
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক সংকট নিরসনের লক্ষ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ ঘোষণার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কড়া আপত্তি জানিয়েছেন, তবে ফ্রান্স ও মাল্টা যুক্তরাজ্যের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ দ্বিরাষ্ট্র সমাধান। তিনি বলেন –ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ করতে হবে। অন্যথায়, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রস্তাবিত যুদ্ধবিরতির খসড়া টেকসই শান্তির প্রথম ধাপ মাত্র, এর বাইরে আরও উদ্যোগ নিতে হবে।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের এই ঘোষণাকে “হামাসকে পুরস্কার” দেওয়ার শামিল বলে মন্তব্য করেন। তার ভাষায় – এটি আমার পছন্দ নয়। হামাসকে কোনোভাবেই পুরস্কৃত করা উচিত নয়।

নেতানিয়াহু বলেন, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত ভবিষ্যতে তাদের নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারো যুক্তরাজ্যের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন –আমরা যুক্তরাজ্যের সঙ্গে সংঘাতের অবসান চাই। গাজার ভয়াবহতা বন্ধ করতেই হবে।

অন্যদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ খানিক সতর্ক অবস্থান নিয়ে বলেন, যদিও দ্বিরাষ্ট্র সমাধানই আদর্শ, তবে এ মুহূর্তে জার্মানি এমন সিদ্ধান্ত নিচ্ছে না।

মাল্টা, অবশ্য আর দেরি না করে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ঘোষণার পর হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তায় নেমে আসে, যুদ্ধবিরতি এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারের দাবি তোলে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবার পার্টির নতুন নেতা ও ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ।ছবি: সংগৃহীত
‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা
সিরিয়া, ওমান ও কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা
সিরিয়া, ওমান ও কুয়েতে মার্কিন স্থাপনায় ইরানের হামলা
নিউ যমুনা ব্রিজ
একসঙ্গে মরার চুক্তি প্রেমিক নদীতে ঝাঁপ দিতেই কেটে পড়লেন প্রেমিকা!