• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

ঘোড়ার গাড়িতে চড়ে শিক্ষকের রাজকীয় বিদায়

ঝিনাইদহ প্রতিনিধি    ৩১ জুলাই ২০২৫, ০৬:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২১ বছর ধরে এই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে চাকরি করেছেন স্কুল শিক্ষক আজিবর রহমান। আজকে তার বিদায়ের পালা। তাকে বিদায় জানাতে স্কুল প্রাঙ্গনে চলছে নানা আয়োজন। কারো চোখে জল আবার কারো হাতে ফুল। ঘণ্টা বাজতেই শেষ হল ক্লাস। স্কুলমাঠে তখন অদ্ভুত এক ব্যস্ততা। শিক্ষার্থীদের কোলাহলের মধ্যে চোখে পড়ে দাঁড়িয়ে থাকা একটি ঘোড়ার গাড়ি। গাড়িটি সাজানো হয়েছে সুন্দর করে। চারিদিকে উৎসুক মানুষের ভিড়। 

একটু পরেই বেরিয়ে এলেন স্কুল শিক্ষক আজিবর রহমান। ঘোড়ার গাড়ির কাছে পৌঁছাতেই সহকর্মীরা তাকে ঘিরে ধরলেন। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এভাবেই বিদায় জানানো হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আজিবর রহমান ও অফিস সহায়ক মশিয়ার রহমানকে।

বিদায়ি শিক্ষক আজিবর রহমান ঘোড়ার গাড়িতে উঠে হাত নেড়ে বিদায় জানালেন। চারপাশে তখন কান্না আর করতালির অদ্ভুত মিশেল। গাড়িটি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। পেছনে রয়ে যাচ্ছিল এক বুক স্মৃতি, ভালোবাসা আর শ্রদ্ধা।

বিদায়ি শিক্ষক আজিবর রহমান বলেন, ‘দীর্ঘ ২১ বছর এই বিদ্যালয়ে চাকরি করেছি। চলার পথে কোনো ভুল হলে সবাই ক্ষমা করবেন।’

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। চাকরি জীবন শেষে এমন বিদায় সংবর্ধনা পাবেন সেটা কল্পনাও করতে পারেননি। এজন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগে বিদ্যালয়টির হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. দেদারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
আতঙ্কে ছোটাছুটি কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত
ছবি: সংগৃহীত
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়ি ভাঙচুর